রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু নির্বচন
সংঘাত ছাড়াই ভোট গ্রহন শেষে চলছে গণনা
ইকে টিপু
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৭ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৫ ৪:৩১ পিএম  (ভিজিট : ১২৮)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের অনুষ্ঠিত ৩৮তম নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সারাদিনের ভোট গ্রহণের সময় কোনো ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্খিত ঘটনার খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হয়ে মোট ৮টি কেন্দ্রে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে, সকাল থেকে দুপুরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন। কোন কোন প্রার্থীর পক্ষ থেকে কিছু অনিয়মের অভিযোগ করা হলেও কর্তৃপক্ষ তা নাকচ করে দিয়েছেন। তবে এনিয়ে কোন বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। ভোটগ্রহণ শেষে গণনার কাজ শুরু হয়েছে এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আজই প্রকাশ হবে ফলাফল।

এদিকে বেলা আড়াইটা পর্যন্ত উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮০ শতাংশ ভোট পড়েছে। একই সময়ে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে ৮২ শতাংশ ভোট পড়ে।

উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রপ্রধান এস এম শামীম রেজা বেলা তিনটার দিকে বলেন, কবি জসিম উদদীন হলের ১ হাজার ৬৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১ হাজার ২১২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১ হাজার ৩৫০ জন ও মাস্টারদা সূর্যসেন হলের ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। সবচেয়ে বেশি ভোট পড়েছে জসিমউদ্দীন হলে।

অন্যদিকে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে বেলা আড়াইটা পর্যন্ত ৪ হাজার ভোট পড়েছে। যা এই কেন্দ্রে মোট ভোটারের ৮২ শতাংশ বলে জানান কেন্দ্রটিতে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তারা।

এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোট অনুষ্ঠিত হয়।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝