রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরাকান আর্মি বেঁচে আছে মাদক বিক্রি করে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ইকে টিপু
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৩ পিএম   (ভিজিট : ১০৫)
X

আরাকান আর্মি মাদক বিক্রি করেই টিকে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্তমানে আমাদের দেশেও বিপুল পরিমাণ মাদক প্রবেশ করছে এবং বিভিন্ন ধরনের নতুন মাদকও যুক্ত হচ্ছে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, এসব মাদকদ্রব্য হোটেলসহ নানা স্থানে ছড়িয়ে পড়ছে। আমরা অনেক মাদক ধরতে পারছি, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে, বলেন তিনি।

উপদেষ্টা জানান, আরাকান আর্মির মূল অর্থনৈতিক ভিত্তিই মাদক ব্যবসা। তারা মিয়ানমারের সীমান্ত অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে। যদিও সাম্প্রতিক সময়ে কৃষির দিকে ঝুঁকছে, তবে এখনো প্রতিদিন লাখ লাখ ইয়াবা দেশে প্রবেশ করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় তিনি ইলিশ উৎপাদন কমে যাওয়ার বিষয়েও কথা বলেন। কীভাবে প্রজনন বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘শিক্ষিত সমাজের অংশগ্রহণে ডাকসু নির্বাচন একটি মডেল হতে পারে। প্রিজাইডিং ও পোলিং অফিসাররাও উচ্চশিক্ষিত। এটি জাতীয় নির্বাচনের সঙ্গে পুরোপুরি মিল না থাকলেও শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের জন্য এটি একটি উদাহরণ। উপদেষ্টা বলেন, দেশে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আগামী  জাতীয় নির্বাচনে কোন প্রতিবন্ধকতা দেখছি না। দীর্ঘদিন পর একটা নির্বাচনের আমেজ তৈরি হয়েছে এবং ডাকসুর নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় এর একটি  প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে। 

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে তাতে ডাকসু নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের জন্যও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। তাদের ট্রেনিং কার্যক্রম চলছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝