বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
জেরুজালেমে বন্দুকধারীদের সাথে গোলাগুলি, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৮ পিএম   (ভিজিট : ১৪৫)
X

ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে জেরুজালেমে অন্তত পাঁচজন নিহত আর সাতজন গুরুতর আহত হয়েছে বলে স্থানীয় প্যারামেডিক ও পুলিশ জানিয়েছে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, জেরুজালেমের উত্তর শহরতলীতে রামত জংশনে একটি বাসস্টপে দুইজন ‘সন্ত্রাসী’ গুলি করতে শুরু করে। বিবিসি
একজন নিরাপত্তা কর্মকর্তা ও বেসামরিক একজন ব্যক্তি তাদের দিকে পাল্টা গুলি করে তাদের দমন করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ৩০ বছর বয়সী তিনজন তরুণ, ৫০ বছর বয়সী একজন পুরুষ ও ৫০ বছর বয়সী একজন নারী রয়েছেন।

কোনও গোষ্ঠী থেকে এখনো এ হামলার দায়দায়িত্ব স্বীকার করা হয়নি, যদিও হামাস এ হামলার প্রশংসা করেছে। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সাথে বোমা নিষ্ক্রিয়করণ দলও কাজ করতে শুরু করেছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝