রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৬ পিএম   (ভিজিট : ১১২)
X

ডলার প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎকারী চক্রের মূল হোতা আদিব ফয়েজকে গ্রেফতার করেছে সিআইডি। রোববার রাতে রাজধানীর সিপাহি বাগস্থ ভাড়া বাসা থেকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি টিম।

তদন্তে জানা যায়, আদিব ফয়েজ দেশে অবস্থান করে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অভিনব কৌশলে ডলার হাতিয়ে নিত। এছাড়া দেশের ভেতরেও বহু মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। এই ঘটনায় রমনা থানায় মামলা করা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ এবং তদন্তাধীন অবস্থায় মূল আসামি আদিব ফয়েজকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার ৫দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে। প্রতারণা চক্রের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝