রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর মিরপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার -২
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৯ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৫ ৫:১১ পিএম  (ভিজিট : ৭৪)
X

রাজধানীর মিরপুরে একটি শটগান, একটি টিউব ম্যাগাজিন, একটি বোল্ড অ্যান্ড বোল্ড ক্যারিয়ার, দুইটি বডি লকিং পিন, ব্যারেল জ্যাকেট, আগুনে পোড়া ট্রিগার গার্ড, দুইটি শটগানের সীসা কার্তুজসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি আরো জানান,মিরপুরে থেকে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।
তিনি জানান, গতবৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টা নাগাদ মিরপুর থানার সেকশন-২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময়, তাদের হেফাজত থেকে একটি শটগান, একটি টিউব ম্যাগাজিন, একটি বোল্ড অ্যান্ড বোল্ড ক্যারিয়ার, দুইটি বডি লকিং পিন, ব্যারেল জ্যাকেট, আগুনে পোড়া ট্রিগার গার্ড, দুইটি শটগানের সীসা কার্তুজ উদ্ধার করা হয়।

মিরপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে মিরপুরের সেকশন-২ এলাকার তুলি জেনারেল স্টোরের সামনে চেকপোষ্ট ডিউটি করাকালে মিরপুর থানার একটি টিমের দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করার সময় আরিফ উদ্দিনের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে একটি শটগান, একটি টিউব ম্যাগাজিন, একটি বোল্ড অ্যান্ড বোল্ড ক্যারিয়ার, দুইটি বডি লকিং পিন, ব্যারেল জ্যাকেট, আগুনে পোড়া ট্রিগার গার্ড ও হাফিজুল ইসলাম শামীম প্যান্টের পকেট থেকে দুটি শটগানের সীসা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনার গ্রেফতারদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরাা পলাতক আসামি নাসিরের (৪৫) সঙ্গে যোগসাজশে অবৈধভাবে অস্ত্র ও কার্তুজ ক্রয়-বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝