সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাহ্জালাল ইসলামী ব্যাংকের দুদিনব্যাপী ইনডাকশন ট্রেনিং কোর্সের আয়োজন
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০২ পিএম   (ভিজিট : ১৪০)
X

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ট্রেনিং একাডেমীতে বুধবার (২ সেপ্টেম্বর) ব্যাংকের নবনিযুক্ত ৫০ জন অফিসার (০৯ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এবং ৪১ জন প্রবেশনারি অফিসার)-এর জন্য ০২ দিনব্যাপী ইনডাকশন ট্রেনিং কোর্সের আয়োজন করা হয়। 

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত  ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগ এবং ট্রেনিং একাডেমির প্রধান এ. কে. এম হাসান রহিম উপস্থিত ছিলেন। 

অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীর ফ্যাকাল্টি মেম্বার ড. মো: মাইন উদ্দিন উপস্থিত ছিলেন। 

নবনিযুক্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন ধরণের দিকনির্দেশনা প্রদান করেন এবং কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে সৎ, দক্ষ ও যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। 


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝