রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তিন দাবিতে পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৭ পিএম   (ভিজিট : ৮৭)
X

তিন দফা দাবিতে পল্টন মোড় অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।বুধবার (৩ সেপ্টেম্বর) সাড়ে পাঁচটার দিকে তারা সড়কে এসে অবস্থান নেন, এখনো রয়েছেন। 

জানা গেছে, সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে পল্টন মোড় হয়ে রামপুরা, মহাখালী, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিলগামী সকল যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে পুলিশ ও সেনাবাহিনী। তারা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন। 

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কল করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝