রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলন চলবে, বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৪ পিএম   (ভিজিট : ১২৩)
X

তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। দাবি আদায়ে আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ পালনেরও ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডিপ্লোমা কোটা প্রথাকে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের এই আন্দোলন চলছে। লাল কার্ড প্রদর্শন, ডিপ্লোমা প্রকৌশলীদের কোটার বিরুদ্ধে তাদের প্রতিবাদ। মেধা এবং যোগ্যতাকে যেন প্রাধান্য দেয়া হয়, কোনো কোটা ব্যবস্থা যেন না থাকে, সেই দাবি তোলেন তারা।
 
নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা এবং বিএসসি ছাড়া যেন কেউ নামে ইঞ্জিনিয়ার যুক্ত করতে না পারে- এই তিন দাবিতে আন্দোলন চলমান থাকবে বলেও জানান শিক্ষার্থীরা।
 
আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ পালনেরও ঘোষণা দেন তারা।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝