রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রায় এক কোটি বিশ লাখ টাকার হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৮ পিএম   (ভিজিট : ৭২)
X

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক কোটি ২০ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মো. উজ্জল আলী (৪৭) । মঙ্গলবারভোরে হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম হাতিরঝিলে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় কয়েকজন মাদক কারবারি হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে।

 এমন সংবাদের প্রেক্ষিতে টিমটি সেখানে অভিযান পরিচালনা করে উজ্জল আলীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে এক কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি ২০ লক্ষ টাকা।  গ্রেফতারকৃত উজ্জল আলী সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত চাঁপাইনবাবগঞ্জ এবং সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। উক্ত আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝