বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
টাইগারদের বোলিং তোপে ১০৩ রানে অলআউট ডাচরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৭ পিএম   (ভিজিট : ২১০)
X

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে নেদারল্যান্ডস। তবে এই ম্যাচেও আলো ছড়াতে পারেননি ডাচ ব্যাটাররা। টাইগারদের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র রান তুলতে পেরেছে সফরকারীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ডাচরা। তৃতীয় ওভারে নাসুম আহমেদকে বোলিংয়ে আনেন লিটন। আর এই সুযোগ কাজে লাগিয়ে জোড়া উইকেট তুলে নিয়ে একাদশে নিজেকে যোগ্য প্রমাণ করেন তিনি।

ওভারের দ্বিতীয় বলে ম্যাক্স ও’ডাউড (৮) এবং পরের বলে তেজা নিদামানুরুকে ডাক আউট করেন এই টাইগার স্পিনার। অপর প্রান্ত থেকে রান তোলার চেষ্টা করেন আরেক ওপেনার বিক্রমজিৎ সিং। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৭ বলে ২৪ রান করে তাসকিনের প্রথম শিকার হন এই বাঁ-হাতি ব্যাটার।

চতুর্থ উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। কিন্তু মাত্র ৯ রান করে মোস্তাফিজের বলে ক্যাচ আউট হন তিনি। এরপরই শুরু হয় ডাচদের উইকেট মিছিল। নোয়াহ ক্রুস (২), শারিজ আহমেদ (১২), সিকান্দার জুলফিকার (২), কাইল ক্লেইন (৪) ও  পল ফন মিকেরেন (৩) রানে আউট হলে ৮১ রানে ৯ উইকেট হারায় সফরকারীরা।

শেষ দিকে লড়াই করতে থাকেন আরিয়ান দত্ত। তবে ১৮তম ওভারের দ্বিতীয় বলে এই ডান হাতি ব্যাটার বোল্ড আউট হলে ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। ২৪ বলে ৩০ রান করেছেন আরিয়ান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন নাসুম আহমেদ। এ ছাড়াও তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান দুটি করে শিকার করেন। আর শেখ মাহেদী ও তানজিম হাসান সাকিব নেন একটি করে উইকেট।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝