রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা, লক্ষ্য সিরিজ জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৩ পিএম   (ভিজিট : ১৭৯)
X

সিলেটে অনুষ্ঠিত নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস।

এর আগে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। শনিবার (৩০ আগস্ট) প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় স্বাগতিক টাইগাররা। আজ দ্বিতীয় ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হবে লিটন দাসদের।

বাংলাদেশ একাদশে যারা: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

নেদারল্যান্ডস একাদশে যারা: ম্যাকওয়েল ও’দাউদ, ভিক্রমজিৎ সিং, অনিল তেজা নিদামানুরু, স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), শারিজ আহমদ, নোয়াহ ক্রোয়েস, সিকান্দার জুলফিকার, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও দানিয়েল দোরাম।




 


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝