রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আসন্ন নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করতে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে: ট্রেসি অ্যান জেকবসন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০১ পিএম   (ভিজিট : ১০০)
X

‘আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, কোন ব্যক্তি বা রাজনৈতিক দল না’ মন্তব্য করে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসন বলেছেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি ফ্রি ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

 আসন্ন ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার করতে যুক্তরাষ্ট্র তার সমর্থন দেবে। সোমবার (০১ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে  বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ট্রেসি অ্যান জেকবসন জানান, যুক্তরাষ্ট্র কোনো দলের প্রতি পক্ষপাতি না। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আছে। এ সময় তিনি বলেন, আসন্ন ইলেকশন ফ্রি এন্ড ফেয়ার করতে যুক্তরাষ্ট্র তার সমর্থন দেবে। 

ট্রেসি অ্যান জেকবসন আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশের জনগণ একটি সরকার পাবে যেটি পিসফুল ও নিরাপত্তার সঙ্গে হবে। 

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝