সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
এসবিএসি ব্যাংকের ব্যামেলকো কনফারেন্স অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ৬:৪৪ পিএম   (ভিজিট : ৪৮)
X

এসবিএসি ব্যাংক পিএলসি’র ব্রাঞ্চ অ্যান্টি মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ব্যামেলকো) সম্মেলন ২০২৫ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মোঃ মফিজুর রহমান খান চৌধুরী।

শনিবার (৩০ আগস্ট) ব্যাংকটি ব্যাংকের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) ও এসইভিপি মোঃ মাসুদুর রহমান এফসিএ-এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ রায়হানুল ইসলাম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মোঃ রবিউল ইসলাম।

সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে বিএফআইইউ-এর যুগ্মপরিচালক মোঃ আনোয়ারুল হক এবং রাজিব হাসান উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষে ব্যাংকের ডেপুটি ক্যামেলকো ও ভিপি এএনএম মেজবাহুল হাসান ধন্যবাদ জ্ঞাপন করেন।

বক্তারা মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং প্রতিরোধের কৌশলগুলো সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝