রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৩৯)
X

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে মিছিল করেছেন কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল করেন তারা। আজকের মিছিলে দলটির নেতাকর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখ করার মতো। তবে দ্রুতই মিছিল শেষ করেন তারা।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, আজ বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করে বলে জানতে পেরেছি। 

আমাদের কাছে সংবাদ আসে পৌনে ৪টার দিকে। তবে তারা তো বরাবরই অল্প সময় মিছিল করে, সেজন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকে পায়নি। ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, আমরাও শুনেছি, কিন্তু এটা নিশ্চিত নই। এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝