রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সার্বিক পরিস্থিতিতে জরুরি বৈঠকে পুলিশ কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:৫০ পিএম   (ভিজিট : ১৪৩)
X

রাজধানীর বিজয়নগরে সেনাবাহিনী ও পুলিশের কতিপয় সদস্যের পিটুনিতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সমালোচনার মুখে পড়েছে। ঘটনার সময় সেনাবাহিনী ও পুলিশের সামনে লাল শার্ট পরা এক ব্যক্তিকেও লাঠিপেটা করতে দেখা যায়। ওই ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য দাবি করলেও তার নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

সার্বিক পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ জরুরি বৈঠকে বসেছেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) নজরুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক চলছে।

পুলিশ পরিচয়ে যে ব্যক্তি মারধর করেন তাকে পুলিশ আটক করেছে কি না কিংবা তার নাম পরিচয় জানা গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। তার নাম-পরিচয় বা ওই ঘটনা সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের পিটুনিতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তার চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে এবং তার নাকের হাড় ভেঙে গেছে। গতকাল তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। ইতোমধ্যে রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং জ্ঞান ফিরেছে। তবে তিনি আশঙ্কামুক্ত কি না সেটি ৪৮ ঘণ্টার আগে বলা সম্ভব নয়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝