রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১০০ কোটি টাকার মানিলন্ডারিং
সাবেক জেনারেল মাসুদসহ ৩৩ জনের বিরুদ্ধে সিআইডির মামলা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৬:০৬ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৫ ৬:১১ পিএম  (ভিজিট : ৭৯)
X

ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের ফেনী-৩ আসনের সাবেক এমপি লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে দুর্নীতি ও লোপাটের সিন্ডিকেটের মাধ্যমে ১০০ কোটি টাকার মানিলন্ডারিং এর অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বনানী থানায় (ডিএমপি) এ মামলা দায়ের করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গত বুধবার মানি লন্ডারিং আইনে এ মামলার অনুমোদন দিয়েছেন সিআইডির মহাপরিচালক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনাল ও অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে প্রতারণার মাধ্যমে ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত মোট ৯ হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠায়। এ সময় সরকার নির্ধারিত ফি ৭৮ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল ও পোশাক বাবদ অতিরিক্ত ৩৬ হাজার ৫০০ টাকা আদায় করার প্রমাণ পাওয়া গেছে।

এসব অনিয়মের মাধ্যমে মোট ১০০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে সিআইডি। এ ঘটনায় ফাইভ এম ইন্টারন্যাশনাল এর পরিচালকদের এবং প্রতিষ্ঠানটির মাধ্যমে কর্মী প্রেরণকারী সিন্ডিকেট সদস্যদেরও অভিযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, সিআইডি  লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা অন্তত পাঁচ কোটি ৯১ লাখ টাকার ব্যাংক হিসাব ইতোমধ্যেই ফ্রিজ করা হয়েছিল। সুষ্ঠু ও বিজ্ঞানসম্মত নিবিড় তদন্তের মাধ্যমে সিআইডি ওই মানিলন্ডারিং অপরাধের প্রকৃত সব দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে নিরলস কাজ করে যাচ্ছে।
 
আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝