রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৩০ কোটি টাকার কোকেনসহ আটক গায়ানার নাগরিক ৫ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৬:৫৯ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৫ ৭:০১ পিএম  (ভিজিট : ১০৬)
X

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকা মূল্যর সাড়ে ৮ কেজি কোকেন জব্দের ঘটনায় করা মামলায় গায়ানার নাগরিক এস এম কারেন পিটুলা স্টাফলির বিরুদ্ধে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেন। গতকাল বুধবার আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ আগস্ট দিনগত রাত ২টার দিকে দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর৬৩৮ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করলে মাদক জব্দসহ ওই বিদেশি নাগরিককে আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

জানা গেছে, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে থাকা এক যাত্রী মাদক চোরাচালানে সম্পৃক্ত থাকতে পারেন, এমন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয়। উড়োজাহাজটি সোমবার দিনগত রাত আড়াইটার দিকে বিমানবন্দরে অবতরণ করে। শুল্ক গোয়েন্দারা সঙ্গে সঙ্গে যাত্রীর পরিচয় নিশ্চিত হন।

পরে ইমিগ্রেশন সম্পন্ন করে যাত্রীকে ব্যাগেজসহ গ্রিন চ্যানেলে এনে স্ক্যানিং ও তল্লাশি করা হয়। এসময় যাত্রীর লাগেজে তিনটি প্লাস্টিকের জার পাওয়া যায়। জারের ভেতর থেকে ২২ পিস ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো কোকেন উদ্ধার করা হয়। পরে মাদক জব্দসহ তাকে আটক করা হয়।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝