সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিমানের টিকিট কেন্দ্রিক নৈরাজ্য বন্ধে সর্বোচ্চ প্রচেষ্টা: বিমান ও পর্যটন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৭:৫৯ পিএম   (ভিজিট : ১৫৪)
X

বিমানের টিকিট কেন্দ্রিক নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেন বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, বিমান টিকিট বিক্রিতে অনিয়ম বন্ধে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

আজ সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পর্যটন উপদেষ্টা বলেন, বিমানের টিকিট নৈরাজ্যকে সরকার গুরুত্বের সাথে দেখছে। এ সমস্যা গোড়া থেকে ধরা হবে। টিকিটের অরাজকতা রোধে সম্মিলিতভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ সময় বিমান ও পর্যটন সচিব নাসরীন জাহান বলেন, বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য ঠেকাতে ট্রাভেল এজেন্সি ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করা হচ্ছে। বিমানের টিকিট নিয়ে ফ্লাইট এক্সপার্ট এজেন্সির অর্থ আত্মসাতের ঘটনা তদন্ত চলছে। প্রতিষ্ঠানটির মালিকসহ সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এছাড়াও, লাইসেন্সবিহীন ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে বলে জানান বিমান ও পর্যটন সচিব।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝