রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সহকারী ও সিনিয়র জজ পদমর্যাদার ৯৬ বিচারককে একযোগে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৬:৫২ পিএম   (ভিজিট : ১২৭)
X

সহকারী ও সিনিয়র জজ পদমর্যাদার ৯৬ বিচারককে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন এ নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি বিচারকগণেকে জেলা ও দায়রা জজ বা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চীফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট বা দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ২৮ আগস্টে এবং প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকগণকে প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে সারা দেশে একযোগে ৫৩ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বদলি কর্মকর্তাদের মধ্যে ১৩ জন অতিরিক্ত আইজি ও ১৭ জন ডিআইজি রয়েছেন।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝