বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় ইবিএল
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৮২)
X

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখারের হাতে সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন সম্মাননাপত্র তুলে দিচ্ছেন ডেপুটি গভর্নর নুরুন্নাহার। বাংলাদেশ ব্যাংকের এসএফডির পরিচালক চৌধুরী লিয়াকত আলীসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের টেকসই উন্নয়ন, সবুজ অর্থায়ন এবং দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রম চর্চার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২৪ সালের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় স্থান করে নিয়েছে।

গতকাল বুধবার (২০ আগস্ট) ঢাকায় বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার-এর হাতে সম্মাননাপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নাহার এবং সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের (এসএফডি) পরিচালক চৌধুরী লিয়াকত আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃতজ্ঞতা প্রকাশ করে আলী রেজা ইফতেখার বলেন:”এই স্বীকৃতি আমাদেরকে আরও বেশি সবুজ অর্থায়নকে উৎসাহিত ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করতে এবং একই সঙ্গে পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রমকে এগিয়ে নিতে অনুপ্রাণিত করবেÑযা নিম্ন-কার্বন ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।”










Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝