সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে কবরস্থানে যুবলীগ সভাপতির মাদকের আখড়া
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৫:১০ পিএম   (ভিজিট : ৩৮৬)
X

 বাউফলের কালাইয়া  ইউনিয়ন  যুবলীগের সভাপতি মিজানুর রহমান  ওরফে মিজান মোল্লা কালাইয়া বন্দরে সরকারি কবরস্থানের মধ্যে ঘর তুলে সেখানে  মাদক বিক্রির  আখড়া বানানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ছাত্র-জনতা ও মুসুল্লিরা।

শুক্রবার(৪ অক্টোবর)  জুমার নামাজ শেষে তারা কালাইয়া  বন্দর বড় জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে।  মিছিলটি  বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবরস্থানের সামনে গিয়ে শেষ হয়। পরে  প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-  স্থানীয় বাসিন্দা মো. আবুল  হাসান মুনসুর, কালাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও খতিব আবদুল হাই, সাংবাদিক মো. মাসুম সিদ্দিকি,  ব্যবসায়ী মাইনুল ইসলাম, শিক্ষার্থী মো. নাদিম রহমান, মো. মুরাদ ও ইমরান।

এসময় বক্তারা বলেন,‘ আওয়ামী লীগের ১৬ বছরের ক্ষমতার অপব্যবহার করে কালাইয়া  ইউনিয়ন  যুবলীগের সভাপতি মিজানুর রহমান  ওরফে মিজান মোল্লা সরকারি কবরস্থানের মধ্যে অবৈধভাবে টিনশেড ঘর তুলে মাদকের আখড়া বানিয়েছেন। পবিত্র করবস্থানে বসে তারা মাদক বিক্রি, সেবন ও জুয়ার আসর সহ অনৈতিক কর্মকান্ড  করতেন। এ মাদক ব্যবসা পরিচালনা করতে রেজাউল সরদার ওরফে রেজু, তার স্ত্রী রুনু। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার (৩অক্টোবর) করবস্থানের চারপাশে দেয়াল, ঘাটলা ও মসজিদ নির্মাণ ও

মাদকের আখড়া উচ্ছেদের জন্য  উপজেলা নির্বাহী অফিসার, সেনা ক্যাম্প কমান্ডার ও ওসির  কাছে গণস্বাক্ষরসহ লিখিত আবেদন  দেয়া হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন,‘  মাদকের আখড়া উচ্ছেদ ও কবরস্থান উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে।

 আ. দৈ. /কাশেম /   নাজিম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝