রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর পরিদর্শক বারী ও স্ত্রীর অবৈধ সম্পদ, দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৭:৪৯ পিএম  আপডেট: ২১.০৮.২০২৫ ৭:৫৩ পিএম  (ভিজিট : ৯৩)
X

জাতীয় রাজস্ব বোর্ডের  (এবিআর) সাবেক কর পরিদর্শক মো. আব্দুল বারী (এসএম বারী) ও তার স্ত্রী ফিরোজা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলাদায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। অনুমোদন হওয়া মামলায় আব্দুল বারীর বিরুদ্ধে ৯৬ লাখ ৬০ হাজার ৯৯৮ টাকার সম্পদের তথ্য গোপন ও ১৯ লাখ ৩২ হাজার ১৬৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, ফিরোজা বেগমের বিরুদ্ধে যথাক্রমে ৩ কোটি ৩১ লাখ ৭ হাজার ৯৫০ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ৯২ লাখ ৩০ হাজার ২০৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।


ফিরোজা বেগমের বিরুদ্ধে অনুমোদন হওয়া মামলায় তার স্বামী আব্দুল বারীকেও আসামি করা হবে।  দুদকের অনুসন্ধান সূত্রে জানা যায়, আসামি ফিরোজা বেগমের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করেছে দুদক। আসামি তার স্বামীর সহায়তায় সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জন করেছেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝