সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
লিড্ ব্যাংক হিসেবে সাউথইস্ট ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫:০৪ পিএম   (ভিজিট : ৮০)
X

সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর আয়োজনে সাউথইস্ট ব্যাংক পিএলসি. লিড্ ব্যাংক হিসেবে ‘‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে যেখানে নারায়নগঞ্জ জেলায় অবস্থিত বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর পরিচালক  মোঃ মোস্তাকুর রহমান। সাউথইস্ট ব্যাংক পিএলসি এর উপ-ব্যাবস্থাপনা পরিচালক  মোহাম্মদ রাশেদুল আমিন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি এর ক্যামেলকো জনাব খোরশেদ আলম চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন। 

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নারায়নগঞ্জ জেলায় অবস্থিত ৫৩ টি তফসিলি ব্যাংকের ১৩০ জনের অধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

কর্মকর্তাবৃন্দ বিএফআইইউ এর রিসোর্স পার্সনদের পরিচালনায় ০৪ টি অত্যন্ত প্রাঞ্জল ও অংশগ্রহণমূলক সেশন উপভোগ করেন। সেশনগুলো পরিচালনা করেন বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক মোঃ রেজওয়ানুর রহমান; যুগ্ম পরিচালক মোঃ হাফিজুর রহমান খান এবং যুগ্ম পরিচালক আ.ন.ম কলিম উদ্দিন হাসান তুষার । 

উক্ত কর্মশালায় মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে, একটি আকর্ষনীয় কুইজ প্রতিযোগীতা পরিচালনা করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়। 









Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝