বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
মহাখালীতে সাততলা বস্তিতে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:৪৮ পিএম   (ভিজিট : ১২৮)
X

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুন লেগেছে। এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানায়, আজ বুধবার বেলা ২টা ৩৭ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিকেল তিনটার দিকে এই তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। ‎‎তিনি বলেন, দুপুর ২টা ৩৭ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। 

খবর পেয়ে বিকেল ৩টায় তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করেছে। বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ‎কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং হতাহতের বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝