রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার মাটিতে ২২ রানের জয় বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৯:২০ পিএম   (ভিজিট : ২০০)
X

অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজে জয়টা ভীষণ জরুরি হয়ে উঠেছিল বাংলাদেশ ‘এ’ দলের জন্য। প্রথম তিন ম্যাচে দুটিতে হেরে কোণঠাসা অবস্থায় ছিল সোহান–আফিফরা। এমন এক পরিস্থিতিতেই নর্দান টেরিটোরি স্ট্রাইকার্সকে ২২ রানে হারিয়ে আবারও জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে নাঈম শেখ ও জিশান আলম। ঝোড়ো উদ্বোধনী জুটিতে পাওয়ার প্লেতেই দল পেয়ে যায় ৫০ রান। নাঈম ১১ বলে ২৫ করে ফিরলেও ৫৫ রানের উদ্বোধনী জুটি দলকে এগিয়ে দেয় ভালোভাবে। তবে তিনে নামা সাইফ হাসান ব্যর্থ—১০ বলে মাত্র ৩ রান করে ফেরেন।

মাঝে আফিফ হোসেন ধীরলয়ে ব্যাট চালালেও শেষ দিকে নুরুল হাসান সোহান ও রাব্বির ঝোড়ো ব্যাটিং ইনিংসের গতি ফেরায়। আফিফ ৪০ বলে অপরাজিত ৪১ রান করেন। সোহান খেলেন ২৩ বলে ৩৫ রানের কার্যকর ইনিংস, আর রাব্বি অপরাজিত থাকেন ১৩ বলে ২২ রান করে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাংলাদেশ ‘এ’।

১৭৩ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় নর্দান টেরিটোরি। দ্বিতীয় ওভারেই জেক ওয়েদারল্যান্ডকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। রিপন মণ্ডল শিকার করেন আরেক ওপেনার ডি আর্চি শটকে। কিছুক্ষণ পর স্যাম এল্ডারকেও ফেরানোয় ২৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়ার দল।

মাঝে কনর কেরল ও জর্ডান সিল্ক কিছুটা প্রতিরোধ গড়েন। দুজনেই দারুণ খেললেও ফিফটির দেখা পাননি কেউই। তাদের বিদায়ের পর আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রানেই থামে নর্দান টেরিটোরির ইনিংস।

হাসান মাহমুদ, রিপন মণ্ডলরা শুরুতে প্রতিপক্ষকে ভোগালেও মাঝের ওভারে শৃঙ্খলিত বোলিংয়ে জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে ২২ রানের জয় শুধু সিরিজে টিকে থাকার লড়াই সহজ করেনি, বরং আত্মবিশ্বাসও ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ শিবিরে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝