রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রতারক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩:৪০ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৫ ৩:৪৬ পিএম  (ভিজিট : ১৩২)
X

ওমান প্রবাসী প্রতারক স্বামীর বিচার ও স্বামীর পরিবার কর্তৃক হাতিয়ে নেয়া ১৫ লঅখ টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগি গৃহবধূ সীমা খানম। আজ শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন কার্যালয়ে আযোজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি দীর্ঘদিন ওমানে ছিলেন। সেখানে  সাগর হোসেন সিহাবের সঙ্গে পরিচয় হয়। সেও ওমানে চাকরি করতো। পরবর্তীতে তারা সেখানে বিযে করেন। গতবছর ২৪ জুলাই তারা দুজন দেশেে ফেরেন।  দেশে আসার পর ভাটারা এলাকার একটি কাজী অফিসে পারিবারিভোবে আবারো তাদের বিয়ে হয়।

 কিন্তু বিয়ের তিনদিন পর সাগর তার কাছ থেকে নগদ ৪ লাখ টাকা নিয়ে ওমানে চলে যান। সেখানে থেকে বিভিন্ন সময় একাধিক নম্বরে বিকাশের মাধ্যমে তার কাছ থেকে কয়েক লাখ টাকা নেয়। শুধু সেই নয় তার বাবাও বিভিন্ন কথা বলে সীমার কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা নেয়। টাকা চাইতে গেলে তাদের প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। 

তখন তিনি বুঝতে পারি আমি প্রতারণার শিকার হয়েছেন। এরপর সাগরের এলাকা ভোলা থানা পুলিশ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তদের সরনাপন্ন হলেও কোন সুরাহা হয়নি। বর্তমানে সীমাকে নানাভাবে হুমকি দিচ্ছে সাগরের পরিবার। 

এ অবস্থায়  পাওনা টাকা ফেরত ও প্রতারক স্বামী ও তার পরিবারের সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপিসহ আইন শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি গৃহবধূ। ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝