রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৫:০৪ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৫ ৫:০৬ পিএম  (ভিজিট : ১৩৪)
X

আগামী সপ্তাহে ত্রয়োদশ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

তিনি বলেন, পর্যবেক্ষক হিসেবে ৩১৮টা আবেদন পেয়েছি, এই আবেদনগুলোর পর্যালোচনা চলছে। এছাড়া তথ্য সংগ্রহের জন্য নতুন ২২টা রাজনৈতিক দলের প্রাথমিক যাছাইয়ের ফিডব্যাক পাঠানো হবে বলে জানান তিনি।

প্রবাসী ভোট নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পদ্ধতিটা কীভাবে হবে, তা নিয়ে এখনো আলোচনা চলছে। এই বিষয়ে আরও আলোচনা প্রয়োজন আছে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রোডম্যাপে কী কী বিষয় থাকবে তা রোডম্যাপেই আপনাদেরকে আমরা জানিয়ে দিব।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝