সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
অটোমেটেড ভূমি সেবা চালু হলে জনভোগান্তি কমবে : উপদেষ্টা আলী ইমাম
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৭:০৬ পিএম   (ভিজিট : ১৭২)
X

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘ভূমি অটোমেটেড সিস্টেম চালু হলে জনভোগান্তি অনেকটা কমবে। ভূমি বিষয়ে ডিজিটাল হয়ে গেলে মানুষের মধ্যে হানাহানি ও হয়রানি পর্যায়ক্রমে কমবে। ডিজিটাল পদ্ধতিতে ভূমির মালিকানা স্বত্ব সহজকরণ হয়ে যাবে। ভূমি ব্যবস্থাপনা শক্তিশালী হবে।

ভূমির বিষয়টি নিয়ে মানুষের আস্থার জায়গা বৃদ্ধি পাবে।’বুধবার (১৩ আগস্ট) দুপুরে ফেনী জেলা সার্কিট হাউস চত্বরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

আলী ইমাম মজুমদার বলেন, ‘শতকরা ৯০ ভাগ বিরোধের উৎস হলো ভূমি। অটোমেটেড ভূমি সিস্টেম চালু হলে মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে বলে আমি মনে করি।

তিনি বলেন, ‘ভূমি বিষয়ে ডিজিটাল হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে এটা বলা যাবে না। মেশিনের পেছনে যে মানুষটা কাজ করবেন তিনি যদি ভুল করেন তাহলে জটিলতা কমবে কিভাবে? তাই সব নাগরিকদেরকে সচেতন ও নজরদারি করতে হবে। যারা ভালো কাজ করবে তাদের সার্পোট দেবেন, আর যারা খারাপ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।’ 

তিনি আরো বলেন, ‘ফেনী একটি গৌরবময় জনপদ, তাই এ সিস্টেমটি চালু করতে ফেনীকে বেছে নেওয়া হয়েছে।বর্তমানে পাইলটিং প্রজেক্টের অর্ন্তভুক্ত করা হয়েছে। এ সিস্টেম চালু হলে ফেনী আরো আলোকিত হয়ে যাবে বলে আশা করছি।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝