রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজউকের প্লট দুর্নীতির মামলায় শেখ রেহানা ছেলে ও দু’মেয়ের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৬:১৮ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৫ ৬:২৭ পিএম  (ভিজিট : ১১২)
X

ক্ষমতার অপব্যবহার, তথ্য গোপন ও জালিয়াতির মাধ্যমে রাজউকের পূর্বাচলে ৩০ কাঠার প্লট বরাদ্দে দুর্নীতির সুনিদিষ্ট অভিযোগে পৃথক তিন মামলায়  ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের (ববি) বিরুদ্ধে বিচারিক আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

আজ বুধবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই তিন মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) তরিকুল ইসলাম।

এর আগে ১১ আগস্ট প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের অপর তিন মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক ছয় মামলায় শেখ হাসিনা, তার পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে গত ৩১ জুলাই অভিযোগ গঠন করেন ঢাকার দুই বিশেষ জজ আদালত। এর মধ্যে তিন মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ১১ আগস্ট তারিখ ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আবদুল্লাহ আল মামুন। অন্য তিন মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ১৩ আগস্ট তারিখ ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম।

আ. দৈ./কাশেম

















Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝