সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে শারদীয় দূর্গা উৎসব উদযাপনে সেনাবাহিনীর নিরাপত্তা বিষয়ক সভা
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৫:১৫ পিএম   (ভিজিট : ২৯৮)
X

ফরিদপুরে শারদীয় দূর্গা উৎসব উদযাপন নিয়ে সেনাবাহিনীর নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ বৃহস্পতিবার ( ৩ অক্টোবর)  দুপুরে ফরিদপুর সার্কিট হাউসে এই জেলার আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন মহলের নেতৃ বৃন্দদের সাথে নিয়ে নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২৭ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খালিদ আব্দুল্লাহ পিএসসি।  

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসাইন, র‍্যাব-১০ এর ফরিদপুর কমান্ডার লে.কমান্ডার কে এম.শায়েখ আকতার, বিএনপির সাবেক এমপি ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মোঃ বদরউদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ফরিদপুর জেলা পূজা কমিটির নেতৃবৃন্দ।

সভায় ২৭ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খালিদ আব্দুল্লাহ পিএসসি জানান, শারদীয় দূর্গা উৎসবে শান্তি-শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছে। সেই সাথে পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করারও আহ্বান জানান তিনি। আপনারা সব সময়ের জন্য মনে করবেন আপনাদের আস্থার জায়গায় বাংলাদেশ সেনবাহিনী রয়েছে। হিন্দু ধর্মালম্বীদের নিশ্চিন্তে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে যা যা করতে লাগে তা বাংলাদেশ সেনাবাহিনী করবে।

  তিনি আরো জানান, আপনারা সকলেই একটু সহনশীল থাকবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড় কোনো তথ্য না বিশ্লেষণ করে বিশ্বাস করবেন না। অনেক সময় ভুল হয়, আবার মানুষ ভুল ব্যাখাও করে। ফেসবুকের মাধ্যমে অনেক রিউমার ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমগুলোতে যা দেখেন তা সত্য হিসেবে বিবেচনা করে হুট করেই ঝাঁপিয়ে পড়বেন না। 

আগে বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত হন। বিবেক দিয়ে বিবেচনা করুন। তাহলে এই সুন্দর বাংলাদেশে সবাই মিলেমিশে থাকতে পারবো।জেলার নয়টি উপজেলায় এবছর ৭২৬টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে আনসার সদস্য, সেচ্ছাসেবক নিয়োগসহ বিভিন্ন প্রস্তুতি নেয়া হয়েছে। এসময় র‍্যাব, আনসার, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ পূজা উদযাপন কমিটির সদস্য ও বিএনপি, জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

আ. দৈ. /কাশেম / রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝