রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে মিলল ২ মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৫:০৪ পিএম   (ভিজিট : ১৭৪)
X

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) দুপুর দেড়টার পর মরদেহ দুটি উদ্ধার করে রমনা থানা-পুলিশ। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে প্রাইভেট কারটি হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে। গেটে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা গাড়ির গন্তব্য সম্পর্কে জানতে চাইলে চালক জানান, গাড়িতে একজন রোগী আছেন। এরপর গাড়িটি পার্কিংয়ে রাখা হয়।

দুই দিন পেরিয়ে গেলেও গাড়িটি বের না হওয়ায় সোমবার দুপুরে নিরাপত্তা কর্মীরা গাড়ির কাছে যান। তখন ভেতর থেকে দুর্গন্ধ আসতে শুরু করে। জানালা দিয়ে উঁকি দিয়ে তারা দেখতে পান, ভেতরে দুইজন অচেতন অবস্থায় পড়ে আছেন। তৎক্ষণাৎ বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

পুলিশের এক কর্মকর্তা জানান, গাড়ির দরজা খুলে ভেতর থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়িটির মালিকানা, নিহতদের পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি রহস্যজনক। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি এবং গাড়ির নিবন্ধন সংক্রান্ত তথ্য যাচাই করছি। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমেছে। তবে কীভাবে এবং কেন এই দুই ব্যক্তি গাড়ির ভেতরে মারা গেলেন—তা নিয়ে নানা জল্পনা চলছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝