সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনকে রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করার দাবীতে নাটোরে মানববন্ধন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৪:৫৩ পিএম  আপডেট: ০৩.১০.২০২৪ ৪:৫৭ পিএম  (ভিজিট : ২৪৪)
X

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন( বিএসএফআইসি) এর রাষ্ট্রায়ত্ত চিনিকলকে লাভজনক ও যুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বেলা ১২ টার দিকে নাটোর সুগারমিল গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত  হয়। 

মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন মহা ব্যাবস্থাপক কৃষি ফেরদৌস উল আলম, ডিজিএম সিপি ফারুক হোসেন ,  ডিসিএম সম্প্রাসারন আব্দুল কুদ্দুস, সমন্বয়ক এর উপদেষ্টা আবু রায়হান ভুলু, নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারি ইউনিয়নের  সভাপতি ফিরোজ আহম্মেদ, সি আই সি  আবু সাইদ, আনোয়ার হোসেন সহ সকল কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারি বৃন্দ। 

এসম বক্তারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবী গুলো হলো বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের অধীনস্থ চিনিকল সমূহের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করতে হবে। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের কৃষি বিভাগকে কে শিল্প মন্ত্রনালয়ের অন্তর্ভূক্ত করতে হবে। বাংলাদেশ চিনিও খাদ্যশিল্পে কর্পোরেশনের কৃষি বিভাগে কর্মরত কৃষিবিদ ডিপ্লোমা কৃষিবিদ সহ সকল ইক্ষু উন্নয়ন সহকারী সিডিএ সিআইসিদের কৃষি সম্প্রসারন অধিদপ্তরে অন্তভূক্ত করতে হবে দাবী গুলো মেনে নেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানান তারা।

আ. দৈ. /কাশেম/ মাসুদ


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝