রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন আল ফিকহ শিক্ষার্থীদের
সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১০ আগস্ট, ২০২৫, ৭:২১ পিএম  আপডেট: ১০.০৮.২০২৫ ৭:২৪ পিএম  (ভিজিট : ১৫৯)
X

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন অনুষদভুক্ত 'আল ফিকহ এন্ড ল' বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। এসময় তারা পরীক্ষার রুটিন দেয়া, আগস্টের মধ্যে স্নাতক পরীক্ষা শেষ করে সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে ফল প্রকাশের দাবিও জানান।

আজ রোববার (১০ আগস্ট) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের নিচতলায় বিভাগের গেটে তালা দিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

কর্মসূচিতে অবস্থানরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরে বিভাগের শিক্ষকরা ১৭ দফা দাবির প্রেক্ষিতে একটি একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করেন। ক্যালেন্ডার অনুযায়ী ৪.১ সেমিস্টারের পরীক্ষা এপ্রিলে হওয়ার কথা থাকলেও তা সময়মতো শুরু হয়নি৷ বারবার ফলাফল প্রকাশের দাবি জানালেও শিক্ষকরা নানা অজুহাতে ফল প্রকাশে দেরি করে। বিশ্ববিদ্যালয়ের অন্য কোন বিভাগেই ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা আটকে নেই ‘আল ফিকহ এন্ড ল’ বিভাগ ছাড়া। এটা জুলাইয়ের পরবর্তী সময়ের সাথে গাদ্দারি।’
 
এ বিষয়ে জানতে চাইলে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবিদাওয়া আমরা মেনে নিয়েছি। একাডেমিক মিটিং ডেকে সিদ্ধান্ত জানানো হবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝