রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আগামীতে রাজনৈতিক প্রভাবমুক্ত হবে মসজিদ কমিটি: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:৩৭ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৫ ৪:৪৩ পিএম  (ভিজিট : ১৮০)
X

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বাংলাদেশে অধিকাংশ বড় বড় মসজিদ কমিটি রাজনৈতিক প্রভাবশালীরা নিয়ন্ত্রণ করেছে। তবে আগামীতে বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাবমুক্ত হবে বলেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

আজ শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর বি এম এ মিলনায়তনে আয়োজিত শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‘জাতীয় কনফারেন্সে’ অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আ ফ ম খালিদ হোসেন বলেন, মসজিদ কমিটির স্বৈরাচারী বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে।  যা শিগগিরই মন্ত্রণালয় থেকে গেজেট আকারে প্রকাশ করা হবে।
 
ধর্ম উপদেষ্টা বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, তবে মূল অবকাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে।
 
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছ তাচ্ছিল্য করার আর সুযোগ নেই। পরে সংগঠনের নেতৃবৃন্দ উপদেষ্টার কাছে তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি তুলে ধরেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝