রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ নারী ফুটবলাররা
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৬:৫৪ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৫ ৬:৫৫ পিএম  (ভিজিট : ১৭০)
X

বাংলাদেশ নারী ফুটবল দল অনেক সাফল্য দেখিয়ে যাচ্ছে। পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়ারা। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে গোলের বন্যা বইয়ে দিযেছে বাংলাদেশের মেয়েরা। ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৮-০ গোলে বিধ্বস্ত করেছে পূর্ব তিমুরকে। হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী। একটি করে গোল করেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরণ খাতুন, মুনকি আক্তার ও মোসাম্মত সাগরিকা।

১৮ মিনিটে শান্তি মার্ডির দুর্দান্ত শট প্রতিপক্ষ গোলরক্ষক বাঁচালেও দুই মিনিট পরেই সিনহা শিখা বাংলাদেশের জন্য প্রথম গোলটিকরে। ২০ তম মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে আসা বল হেড করে জালে পাঠান এই রাইট উইংগার। গোলের গেরো খুলার পর প্রথমার্ধেই আরো তিনবার তিমুরের জালে বল পাঠায় বাংলাদেশ। ৩৩ মিনিটে শান্তি মার্ডির বাঁ পায়ের বাঁকানো কর্নার দুরের পোস্টে লেগে সরাসরি জালে জড়ায়।

এর তিন মিনিট পরই তৃতীয় গোল এনে দেন নবীরন খাতুন। শান্তির কর্নারে হেডে কোনো ভুল করেননি এই সেন্টার ব্যাক। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান আরো বাড়ান তৃষ্ণা রানী সরকার। সাগরিকার কাটব্যাক পেয়ে তিমুরের এক ডিফেন্ডারকে পরাস্ত করে অনায়াসে বল জালে পাঠান তৃষ্ণা।

বিরতির পরেও বাংলাদেশের আক্রমণ ঝড় থামেনি। ৭২ মিনিটে সাগরিকার পা থেকে ষষ্ঠ গোল আসে। ৮২ মিনিটে তৃষ্ণা রানী সরকার নিজের হ্যাটট্রিক পূরণ করেন। মধ্যমাঠ থেকে বল পেয়ে অনেকটা পথ দৌড়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন সাগরিকা। সেই বল পেয়ে অনায়াসে জালে জড়ান তৃষ্ণা।

আর যোগ করা সময়ে অষ্টম গোল করেন মুনকি আক্তার। প্রথম ম্যাচে মোসাম্মত সাগরিকার জোড়া গোলে লাওসের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় বাংলাদেশ। ম্যাচে অন্য গোলটি করেছিলেন মুনকি আক্তার।আগামী রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝