রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৭:২৯ পিএম   (ভিজিট : ২০৮)
X

নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চ্যানেল 24'কে এ কথা জানিয়েছেন, তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইঙ্গিত দেন, আগামী নির্বাচনে তারেক রহমান প্রার্থী হতে পারেন একাধিক আসনে। 

এক এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার করা হয়, বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। পরের বছর জামিন দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। পাড়ি দেন লন্ডন। শুরু হয় তারেক নির্বাসিত জীবন। এরপর কেটে গেছে সতেরোটি বছর।

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১/১১ এবং আওয়ামী লীগ আমলে হওয়া সব মামলায় খালাস পান তারেক রহমান। এরপর থেকে অনেকের প্রশ্ন, নতুন বাংলাদেশে কবে ফিরবেন তারেক রহমান?

ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর আবারও সামনে এসেছে সেই প্রশ্ন। সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ না করলেও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা চ্যানেল 24 কে জানান, তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

স্বামীর সঙ্গে ২০০৮ সালে লন্ডন পাড়ি দেন ডা. জুবাইদা রহমান। সম্প্রতি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছিলেন তিনি। আলোচনায় থাকা জুবাইদা রহমান সরাসরি রাজনীতিতে আসবেন কিনা তা খোলাসা না করলেও জনগণের সঙ্গেই কাজ করবেন বলে জানান হুমায়ুন কবির।

আগামী নির্বাচনে একাধিক আসনে তারেক রহমান ভোট করতে পারেন বলেও ইঙ্গিত দেন হুমায়ুন কবির। আর জয়ী হলে এবারই প্রথম সংসদে পা রাখবেন জিয়া পুত্র তারেক রহমান।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝