রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না এলে ফের ফ্যাসিবাদের উত্থান ঘটবে: নজরুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৭:৩০ পিএম   (ভিজিট : ১৭৪)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের মাধ্যমের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে আবারও ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব পক্ষকে সচেতন থাকতে হবে।

শনিবার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির ‘ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা’য় তিনি এ কথা বলেন।

নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, এখনও অনেক জায়গায় আওয়ামী পক্ষের লোক রয়ে গেছে।

নানা ইস্যুতে অন্য দলগুলোর সঙ্গে সম্প্রতি বিএনপির দূরত্ব তৈরি হয়েছে কিনা, সে বিষয়ে কথা বলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দলগুলোর মধ্যে দূরত্ব থাকবেই, এটাই গণতান্ত্রিক সৌন্দর্য।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝