রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১২৩টি চোরাই মোবাইল ফোনসহ ৫ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৪:৫০ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৫ ৪:৫২ পিএম  (ভিজিট : ১১৭)
X

গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল ফোন চোরাকারবারি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি ওয়ারী বিভাগ।গ্রেপ্তাররা হলেন- নাছির সরকার (৩৮), ইকবাল হোসেন (৫০), আব্দুল রাড়ী (৩৭), আব্দুল কাদের (৫০) ও মনির হোসেন (৩২)। 

আজ বুধবার (৩০ জুলাই) ডিবি ওয়ারী বিভাগের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান  গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,গত মঙ্গলবার ডেমরা থানার সুন্না টেংরা এলাকায় এবং শাহবাগ থানাধীন নগর ভবনের সামনে পৃথক অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী জোনাল টিম।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ডিএমপির ওয়ারী বিভাগ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ডেমরা থানাধীন সুন্না টেংরা এলাকা এবং শাহবাগ থানা এলাকার নগর ভবনের সামনে ফুটপাতের উপর কতিপয় ব্যক্তি বিপুল সংখ্যক চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি দল অভিযান পরিচালনা করে উল্লেখিত ৫ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত হতে ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযান চলাকালে তাদের ৪/৫ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তাররা মোবাইল ফোন চোরাকারবারী চক্রের সক্রিয় সদস্য। তারা ওই চোরাই মোবাইল ফোনগুলো বিক্রি করার জন্য উল্লেখিত স্থানে অবস্থান করছিল। তারা দেশের বিভিন্ন স্থানে ছিনতাই/চুরি হওয়া মোবাইল ফোন গোপনে সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝