রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৮ বলে ৫ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন মহেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ১৭৬)
X

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮ বলে ৫ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করলেন ফিনল্যান্ডের মহেশ তাম্বে। এস্তোনিয়ার বিপক্ষে এই ফরম্যাটে সবচেয়ে কম বলে ফাইফার নিয়ে ইতিহাস গড়েছেন ৪০ বছর বয়সী এই মিডিয়াম পেসার।

দু’দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করে এস্তোনিয়া। এক উইকেটে ৭২ রান করার পর এস্তোনিয়ার ইনিংসে ধস নামান ডানহাতি পেসার মহেশ। নিজের স্পেলের প্রথম ৮ বলেই একে একে ফেরত পাঠান প্রতিপক্ষের ৫ ব্যাটারকে।

এর আগে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট নিয়েছিলেন বাহরাইনের জুনাইদ আজিজ। ২০২২ সালে জার্মানির বিপক্ষে ১০ বলে এই কীর্তি গড়েছিলেন তিনি। আর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত ৫ উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের রশিদ খান। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে ৫ উইকেট নেন রশিদ।

এই বিশ্বরেকর্ড গড়ার দিন নিজের দ্বিতীয় ওভারে হ্যাটট্রিকের দেখা পান তাম্বে। ইনিংসের ১৭তম ওভারের ষষ্ঠ বলে উইকেট পান তিনি। পরে ১৯তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে উইকেট শিকার করলে হ্যাটট্রিকের দেখা পান এই মিডিয়াম পেসার।

সব মিলিয়ে মহেশ তাম্বের বোলিং ফিগার– ২ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট। পুরস্কার হিসেবে পান ম্যাচসেরার ট্রফি। তার দলও ৫ উইকেটে ম্যাচ জিতে ২-১ এ সিরিজ জিতে নেয়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝