সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
২০২৫ সালের প্রথমার্ধে প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩২ শতাংশ
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ জুলাই, ২০২৫, ৭:৪০ পিএম   (ভিজিট : ৮০)
X

দেশের শীর্ষ স্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র গত ৩০ জুন ২০২৫ এর সমাপ্ত অর্ধবার্ষিকীর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ আজ  রোববার ২৭ জুলাই) অনুষ্ঠিত পর্ষদ সভায় এই প্রতিবেদন অনুমোদন করেছে।

২০২৫ সালে প্রথমার্ধ শেষে ব্যাংকের কনসোলিডেটেড ভিত্তিতে কর পরবর্তী নিট মুনাফায় ৩২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৫ সালের প্রথমার্ধ শেষে ব্যাংকের নিট মুনাফা হয়েছে ৪১০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩১১ কোটি টাকা। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৫৩ টাকা যা গত বছরের একই সময়ে ছিল ২.৬৮ টাকা।

২০২৫ এর প্রথমার্ধ শেষে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৫.২৯ টাকা এবং ১৭.১০ টাকা, যা বিগত বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২৯.৮৩ টাকা এবং ৮.৪৬ টাকা।

২০২৫ এ প্রথমার্ধ শেষে কনসোলিডেটেড ভিত্তিতে ব্যাংকের মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে ৫৯,৬০৫ কোটি টাকা এবং ঋণ ও অগ্রীম এর পরিমান দাঁড়িয়েছে ৩৩,৪৭২ কোটি টাকা। প্রথমার্ধ শেষে প্রাইম ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৭.৭২ শতাংশ।

প্রাইম ব্যাংক পিএলসি সর্বদা উদ্ভবনী ব্যাংকিং সল্যুশন, টেকসই প্রবৃদ্ধি এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝