রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংস্কৃতি সচিব খলিল আহমদকে ওএসডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৮:০৩ পিএম   (ভিজিট : ৩১২)
X

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 

মঙ্গলবার (১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

খলিল আহমদ ২০২৩ সালের ২৭ এপ্রিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন। এর আগে তিনি পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 

খলিল আহমদ বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৯৩ সালের ১ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। 


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝