রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার দুই সিটিতেই নাগরিক সনদসহ কাউন্সিলরদের সেবা এখন আঞ্চলিক কার্যালয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৩৮৭)
X

নাগরিক সনদ, ওশারিশান সনদ, পারিবারিক সনদসহ (সাবেক) ওয়ার্ড কাউন্সিলরদের কাছ থেকে ঢাকা দক্ষিণ  এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দারা যে সকল সনদ পেতেন এখন থেকে  ওই সেবা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) মাধ্যমে প্রদান করা হবে। 

ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সকল ওয়ার্ডের নাগরিকদের জন্য নাগরিক সেবা কার্যক্রম অবিরত রাখার লক্ষ্যে ইতোমধ্যে এ সংক্রান্ত পৃথক দপ্তর আদেশ জারি করা হয়েছে। 

মঙ্গলবার (০১ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা এবং গত সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটির সচিব মোহাম্মদ মাসুদ আলম স্বাক্ষরিত পৃথক আদেশে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকে এই ক্ষমতা অর্পণ করা হয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য যে, নাগরিক সনদ, ওয়ারিশান সনদসহ অন্যান্য সনদ পেতে দক্ষিণ সিটির কোন ওয়ার্ডের বাসিন্দাকে যথাযথ তথ্য ও প্রমাণ সংযুক্ত করে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে। আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট ওয়ার্ডের 'ওয়ার্ড সচিব' কিংবা সংশ্লিষ্ট আনিক মনোনীত 'দায়িত্বপ্রাপ্ত' কোন কর্মকর্তা সে সকল কাগজপত্র যাচাই-বাছাই/ তদন্ত করবেন এবং আবেদনের স্বপক্ষে সঠিকতা পাওয়া গেলে আবেদনে চাহিত সনদ প্রদান করা হবে। 

 ৩০ সেপ্টেম্বর ডিএনসিসির অফিস আদেশে উল্লেখ করা হয়েছে- স্থানীয় সরকার বিভাগের গত ২৬ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপন মোতাবেক স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ক প্রয়োগ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলরদের (সংরক্ষিত আসনসহ) স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়।
আ. দৈ. / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝