রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপ কবে-কোথায়, জানালেন এসিসি সভাপতি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৭:৪৪ পিএম   (ভিজিট : ২০৪)
X

কয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। আগামী সেপ্টেম্বরেই হবে এই টুর্নামেন্ট। অনুমিতভাবে এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। দুবাই ও আবুধাবিতে হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টের ম্যাচগুলো। আয়োজনস্বত্ব ভারতের।

আজ এসিসি সভাপতি মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেই এ সব তথ্য জানিয়েছেন। নাকভি লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০২৫ এশিয়া কাপ (পুরুষ) ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।’

এক এশিয়া কাপ নিয়ে জলঘোলাও কম হয়নি। অবশেষে আলোর মুখ দেখল। উচ্ছ্বসিত নাকভির তাই স্বস্তি, ‘আমরা দারুণ একটি ক্রিকেট মহোৎসব দেখার অপেক্ষায় আছি!’ দ্রুত পূর্ণাঙ্গ সূচির ঘোষণা দেওয়ার কথাও বললেন পিসিবি ও এসিসি প্রধান, ‘বিস্তারিত সূচি খুব শিগগিরই প্রকাশ করা হবে।’

গত বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় ১৩ দেশের ২৫ প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা না এলেও তাঁরা যুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি। শ্রীলঙ্কাও ভার্চুয়ালি যুক্ত হয়েছিল সভায়। সভায় অংশ নিতে ভারত-শ্রীলঙ্কাকে সভায় রাজি করানোর পেছনে বিসিবির বিশেষ অবদান রয়েছে বলে শোনা যায়।

পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ভূরাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন কারণে এশিয়ান কাপ সূচি আটকে ছিল এত দিন। এবারের এশিয়া কাপে ৮ দল অংশ নিচ্ছে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে থাকছে ওমান।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝