সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইসলাম ও দেশপ্রেমিকদের নিয়ে চলতে চায় জামায়াত
জামায়াত আগামীতে দেশ নিয়ন্ত্রণ করতে পারবে : শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৯৭)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনৈতক দল হিসেবে জামায়াত ইসলামী অত্যন্ত সুশৃঙ্খল এবং চেইন অব কমান্ড মেনে চলে। রাজধানীসহ সারাদেশেই এই দলের নেতা-কর্মীরা অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত নয়। দীর্ঘদিন যাবৎ জামায়াতের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা মেনে চলছে তীর্নমূলের নেতা কমীরা। ইতোমধ্যে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এই স্বীকার করেন যে, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল।

 জামায়াতের আমীর বলেন, তারা নিজেদের দল নিয়ন্ত্রণ করতে পেরেছেন এবং আগামীতে ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবেন। ’ তিনি বলেন, ‘জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা।’

আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকন সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা। তিনি বলেন, পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। আমরা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই।

জামায়াতের আমীর ডা.শফিকুর রহমান বলেন, জামায়াত নেতাদের কোনো বেগম পাড়া বা পিসি পাড়া নেই দাবি করে তিনি বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত। জামায়াত যেমনি দল নিয়ন্ত্রণ করেছে, যেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে । তিনি বলেন, আমরা এদেশের মানুষকে ভালোবাসি ও এদেশের মাটিকে আমরা ভালোবাসি। এজন্য অনুকূল-প্রতিকূল সব অবস্থাতেই আমরা এ দেশেই আছি। অনুকূল অবস্থায় থাকাতো সমস্যা নাই কিন্তু প্রতিকূল অবস্থায় থাকাটা চ্যালেঞ্জিং।

জামায়াত আমির বলেন, ‘পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। আমরা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা।’

গত সাড়ে ১৫ বছরে দেশ বিচারের নামে প্রহসন দেখেছে বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত। জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, তেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে।’ 

আ. দৈ./কাশেম




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝