রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত’, বিমান দুর্ঘটনা নিয়ে ক্রিকেটারদের শোক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৭:৫৬ পিএম   (ভিজিট : ২০৩)
X

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোকাহত বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। হতাহত ব্যক্তিদের জন্য দোয়া চেয়েছেন তারা।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাঠের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়। 

বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের চলমান শ্রেণি কার্যক্রমে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে। ওই সময় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল বলে জানা গেছে।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রথমে মাইলস্টোন কলেজে হতাহতদের জন্য দোয়া চেয়ে একটি পোস্ট করেন। পরক্ষণেই তিনি অনুরোধ জানিয়ে আরেকটি বার্তা দেন সংবাদকর্মীদের উদ্দেশ্যে। তামিম লিখেছেন, ‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।’

এ ছাড়া শিক্ষার্থীসহ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জন্য শোক জানানোর পাশাপাশি দোয়া চেয়ে বার্তা দিয়েছেন লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, আফিফ হোসেন ধ্রুব, সাদমান ইসলাম ও আকবর আলিরা। 

প্রসঙ্গত, প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে আঘাত হানে মাইলস্টোন স্কুলের একটি ভবনে। ওই সময় কোচিংয়ের ক্লাস চলছিল। ভেতরে প্রায় ১০০ থেকে দেড়শ জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। ফলে বহু হতাহতের আশঙ্কা রয়েছে। উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝