রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫:৪২ পিএম  আপডেট: ২১.০৭.২০২৫ ৫:৪৫ পিএম  (ভিজিট : ১৬০)
X

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ইউনিটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।আসিফ নজরুল বলেন, প্রয়োজনে আহতদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। আজকে জাতীর জীবনে বড় একটি ট্রাজেডির দিন। এতো বড় বিয়োগান্ত ঘটনা আগে কখনও ঘটেনি। এ শোক ভাষায় প্রকাশ করা যাবে না।

পুরো রাষ্ট্র শোকাহত জানিয়ে তিনি বলেন, আমরা ছয়জন উপদেষ্টা এখানে এসেছি। কয়েকজন মাইলস্টোন স্কুল গেছেন। বার্ন ইউনিটে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন। প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। প্রয়োজনী অনুযায়ী রোগীদের বিদেশ পাঠানো হবে। চিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না।

তিনি আরও বলেন, আমরা আজ যা হারিয়েছি কোনো কিছুর বিনিময়ে তা ফিরে পাওয়া যাবে না। আগামীকাল শোক দিবিস ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা খোঁজ খবর নিচ্ছেন। এ ঘটনার তদন্ত করা হবে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও দুর্ঘটনার পর ইতোমধ্যে ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝