রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জন্য মিরপুরে কঠোর নিরাপত্তা শৃঙ্খলাবাহিনীর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ৫:৩০ পিএম   (ভিজিট : ১৭৫)
X

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর স্টেডিয়ামে। আর এই সিরিজকে সামনে রেখে মিরপুরে কঠোর নিরাপত্তা দিচ্ছে আইন শৃঙ্খলাবাহিনী।

রোববার (২০ জুলাই) প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।বিসিবির নির্ধারিত সময় অনুসারে বিকেল ৪টায় স্টেডিয়ামের গেট খোলার কথা ছিল। কিন্তু তার আগে থেকে প্রতিটি গেটে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রতিটি গেটের প্রবেশ পথ বাশেঁর ব্যারিকেড দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতিটি গেটেই পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরা।
আর আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ম অনুসারণ করে স্টেডিয়ামে প্রবেশ করতে শুরু করেছে দর্শকরা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝