রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে সহিংসতায় সরকারের তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৪:২৩ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৫ ৪:৩১ পিএম  (ভিজিট : ১২৪)
X

অন্তর্বর্তীকালীন সরকার গোপালগঞ্জে ১৬ জুলাই এনসিপির সমাবেশ কেন্দ্রিক সংঘটিত সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে ।আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টাে প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। তার সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব যোগ দেবেন।

এই কমিটিকে দুই সপ্তাহের মধ্যে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে এর ফলাফল জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার ন্যায়বিচার বজায় রাখার, জনশৃঙ্খলা বজায় রাখার এবং যেকোনো বেআইনি কাজ, সহিংসতা ও মৃত্যুর জন্য দায়ীদের আইন অনুসারে জবাবদিহি করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝