রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কুষ্টিয়ায় অতিরিক্ত ভাড়া নিয়ে বাক-বিতন্ডার জেরে ইবি ছাত্রীকে মারধর, ৫ বাস আটক
সাকিব আসলাম, ইবি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৭:৪৩ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৫ ৭:৪৮ পিএম  (ভিজিট : ৯৫)
X

বাসে অতিরিক্ত ভাড়া নিয়ে বাক বিতন্ডার জেরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে মারধর ও হেনস্তা করেছে বাস সহকারী। এ নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে পাঁচটি বাস আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া থেকে ক্যাম্পাস ফেরার পথে জনি পরিবহনের একটি বাসে ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ছাত্রীর বিভাগের শিক্ষার্থীরা বিচার দাবিতে রুপসা পরিবহনের চারটি ও জনি পরিবহনের একটি বাস ক্যাম্পাসের মধ্যে আটকে রাখেন।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, চৌরহাস বাস স্ট্যান্ডে 'জনি' বাসের হেলপার একটা মেয়ের ফোন কেড়ে নিয়ে ওর গায়ে হাত দিয়েছে। ওখানে অনেকেই ছিল কিন্তু আমি ছাড়া কেউ কিছু বলেনি।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, 'জনি' বাসে ওঠার সময় আমি ২৫ টাকা বলে উঠেছি। বাসে ওঠার পর আমার থেকে ৪০ টাকা নিয়েছে। আমি ২৫ টাকা বলার পর আমাকে 'অশিক্ষিত মহিলা' বলে গালিগালাজ করে। আমার শিক্ষা নিয়ে কথা বলায় তর্কের এক পর্যায়ে আমি আমার স্বামীকে ফোন দিতে মোবাইল বের করি। কিন্তু তিনি আমার ফোন কেড়ে নিয়েছে এতে আমার হাতে ক্ষতের সৃষ্টি হয়। পরে আমি তার কলার ধরায় সে আমার মুখে ঘুসি মারে। আমার বাবা মাকে নিয়ে গালিগালাজ করেছে, এমনকি আমার ভিডিও করে নিয়ে গেছে। ওখানকার লোকজন কেউ কোন প্রতিবাদ করেনি।

ভুক্তভোগী আরও জানান, ওই ব্যক্তি আসবে এবং পরিবহনে ওনাদের নামে মানহানি করবো। নারী নির্যাতন মামলা করবো। অবশ্যই এর বিচার হতে হবে। বিচার না হলে আমি এখান থেকে যাবো না।

দুপুরে প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলামের উপস্থিতিতে শিক্ষার্থীরা বিচারের দাবি জানিয়ে বলেন, আমাদের সহপাঠীর সঙ্গে করা অন্যায়ের বিচার চাই। যতক্ষণ পর্যন্ত না ওই বাস হেলপারের শাস্তি হবে ততক্ষণ আমরা এই বাস ছাড়বো না।

লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম বলেন, একজন নারী শিক্ষার্থী সাথে কিভাবে আচরণ করতে হয় এই স্বাধীন বাংলাদেশে তারা শিখে নাই। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই মেয়ে শিক্ষার্থী শুধু আমার ডিপার্টমেন্টের নয় সে পুরো ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

জনি পরিবহনের বাস মালিক আনিস মিয়া বলেন, ‘প্রক্টর স্যার থেকে বিষয়টি অবগত হয়েছি। এটা খুবই দুঃখজনক ঘটনা। বাস মালিক সমিতিকে অবগত করেছি। তারা প্রতিনিধি পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.শাহীনুজ্জামান বলেন, মালিক সমিতি ও বাস মালিকের সঙ্গে কথা হয়েছে। তারা ক্যাম্পাসে প্রতিনিধি পাঠাবে। তারপর সবাই বসে পরবর্তী ব্যবস্থা নিবে।

আ.দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝