রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে উচ্চ শিক্ষার নামে প্রতারণা,বিএসবির বাশার ১০ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৫:৩৬ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৫ ৫:৩৮ পিএম  (ভিজিট : ১৭৮)
X

ধনাঢ্য পরিবারের সন্তানদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও দ্রুত বিদেশে উচ্চশিক্ষার প্রলোভনে ফেলে নানা কৌশলে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক মো. খায়রুল বাশার বাহারের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ডিএমপির গুলশান থানার অর্থপাচারের অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যানের গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানা উল্ল্যাহর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

আজ অভিযুক্ত  মো. খায়রুল বাশার বাহারকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক (এসআই) খালিদ সাইফুল্লাহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন, কাইয়ুম ইসলাম নয়ন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী কাজী আনিসুর রহমান ও মারুফা আক্তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষেও আবেদন একত্রে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে অুভিযুক্তের বিরুদ্ধে রিমান্ডের এ আদেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়, আসামি  মো. খায়রুল বাশার বাহার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলে সাধারণ ছাত্র-ছাত্রীর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। উচ্চশিক্ষার জন্য ১৪১ শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর কথা বলে ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় গত ৪ মে সিআইডির উপ-পরিদর্শক রুহুল আমিন বাদী হয়ে মামলা করেন। 

এদিকে প্রাথমিক তদন্তে আরো বেরিয়ে এসেছে, প্রতিষ্ঠানটি প্রায় ৪৪৮ জন ভুক্তভোগীর কাছ থেকে ৫৩ কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেয়। চূড়ান্ত তদন্ত শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে। আসামির বিরুদ্ধে গুলশান থানায় একাধিক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা চলমান রয়েছে। আসামি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সঙ্গে যুক্ত, যারা মানি লন্ডারিংয়ের সাথেও সম্পৃক্ত। এসব অভিযোগে এিসবির বাশারকে গত সোমবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে তাকে গ্রেপ্তার কওে পুলিশ।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝